সাবলীল

সাবলীল [ sāba-līla ] বিণ. 1 অনায়াস, স্বচ্ছন্দ; 2 লীলায়িত (সাবলীল ভঙ্গি)। [সং. সহ + অবলীলা]। বি. সাবলীলতা।

সাবর্ণ

সাবর্ণ [ sābarṇa ] বিণ. দ্বিতীয় মনু। [সং. সবর্ণ + অ]। সাবর্ণি বি. সূর্যপুত্র অষ্টম মনু।

সাবয়ব

সাবয়ব [ sābaẏaba ] বিণ. অবয়ববিশিষ্ট। [সং. সহ + অবয়ব]।

সাবমেরিন

সাবমেরিন [ sāba-mērina ] বি. (প্রধানত যুদ্ধে ব্যবহৃত) জলের তলা দিয়ে যেতে সমর্থ জাহাজ, ড়ুবোজাহাজ। [ইং. submarine]।

সাবন

সাবন [ sābana ] বি. সূর্যোদয় থেকে পুনরায় সূর্যোদয় পর্যন্ত এক অহোরাত্র; ত্রিশ অহোরাত্রযুক্ত মাস। [সং. √ সূ + অন + অ]।

সাবধানি

সাবধানি [ sāba-dhāni ] বিণ. অতিরিক্ত সতর্ক, হুঁশিয়ার (সাবধানি লোক)। [সং. সমাধান + বাং. ই]।

সাবধানতা

সাবধানতা বি. সাবধান । সাবধান [ sāba-dhāna ] বিণ. সতর্ক, হুঁশিয়ার, অবহিত (সাবধান করা বা হওয়া)। ☐ (বাং.) অব্য. সতর্ক বা হুঁশিয়ার হও, অবহিত হও। [সং. সহ + অবধান]।

সাবধান

সাবধান [ sāba-dhāna ] বিণ. সতর্ক, হুঁশিয়ার, অবহিত (সাবধান করা বা হওয়া)। ☐ (বাং.) অব্য. সতর্ক বা হুঁশিয়ার হও, অবহিত হও। [সং. সহ + অবধান]। বি. সাবধানতা। সাবধানে ক্রি-বিণ. সতর্কতার সঙ্গে।