সীমন্তসীমা

সীমন্তসীমা বি. সিঁথির প্রান্ত (‘সীমন্তসীমায় মঙ্গল সিন্দূরবিন্দু’: রবীন্দ্র)।

সীমন্ত

সীমন্ত [ sīmanta ] বি. 1 সিঁথি, কেশবীথি; 2 মাথা, মস্তক। [সং. সীমন্ + অন্ত (নি.)]। সীমন্তক বি. সিঁদুর। সীমন্তসীমা বি. সিঁথির প্রান্ত (‘সীমন্তসীমায় মঙ্গল সিন্দূরবিন্দু’: রবীন্দ্র)। সীমন্তিত বিণ. সীমন্তযুক্ত, সিঁথি-কাটা। সীমন্তিনী বি. 1 সিঁথিতে এয়োতির চিহ্নস্বরূপ সিন্দূরযুক্তা রমণী, সধবা নারী; 2 নারী (‘কী বলিতে চাহ মোরে প্রণয়বিধুরা সীমন্তিনী মোর’: রবীন্দ্র); 3 বধূ। সীমন্তোন্নয়ন বি. গর্ভিণীর চতুর্থ বা ষষ্ঠ মাসে কৃত্য হিন্দুসংস্কারবিশেষ।

সীবন

সীবন [ sībana ] বি. সেলাই, সূচিকর্ম। [সং. √ সিব্ + অন]। সীবনী বি. সুচ।

সীতাশাল

সীতাশালি, (কথ্য) সীতাশাল বি. উত্কৃষ্ট ধানবিশেষ।

সীতাশালি

সীতাশালি, (কথ্য) সীতাশাল বি. উত্কৃষ্ট ধানবিশেষ।