সীতাকুণ্ড

সীতাকুণ্ড বি. মুঙ্গের চট্টগ্রাম প্রভৃতি স্হানের বিভিন্ন উষ্ণ-প্রস্রবণবিশেষ।

সীতা

সীতা [ sītā ] বি. 1 হলচালনার ফলে জমিতে যে রেখা পড়ে; 2 রামচন্দ্রের পত্নী জনকনন্দিনী, জানকী। [সং. √ সি + ত + আ]। সীতাকুণ্ড বি. মুঙ্গের চট্টগ্রাম প্রভৃতি স্হানের বিভিন্ন উষ্ণ-প্রস্রবণবিশেষ। সীতাপতি বি. রামচন্দ্র। সীতাভোগ বি. মিষ্টান্নবিশেষ। সীতাশালি, (কথ্য) সীতাশাল বি. উত্কৃষ্ট ধানবিশেষ।

সিসৃক্ষা

সিসৃক্ষা [ sisṛkṣā ] বি. সৃষ্টি করবার ইচ্ছা। [সং. √ সৃজ্ + সন্ + অ + আ]। সিসৃক্ষু বিণ. সৃষ্টি করতে ইচ্ছুক।

সিল্ক

সিল্ক [ silka ] বি. রেশম, রেশমি কাপড়। [ইং. silk]।

সিলমোহর

সিলমোহর বি. নাম বা অন্য কোনো নিদর্শনের ছাপ।

সিরিশ

সিরিশ, সিরিস [ siriśa, sirisa ] বি. পশুর চামড়া, হাড়, শিং প্রভৃতি থেকে তৈরি আঠাবিশেষ। [ফা. সিরীশ]। সিরিশ কাগজ — কাঠ ঘষে মসৃণ করার কাজে ব্যবহৃত সিরিশ ও কাচের গুঁড়ো মাখানো কাগজবিশেষ।

সিল

সিল [ sila ] বি. 1 নামের বা অন্য কোনো নিদর্শনের ছাপ বা ছাপ দেবার যন্ত্র (সিলমোহর); 2 মেরু অঞ্চলের সামুদ্রিক মাছবিশেষ। [ইং. seal]। সিলমোহর বি. নাম বা অন্য কোনো নিদর্শনের ছাপ।

সির্কা

সির্কা [ sirkā ] বি. আখের রস, গুড় প্রভৃতি গাঁজিয়ে প্রস্তুত অম্লবিশেষ, vinegar. [ফা.]।

সিরিশ কাগজ

সিরিশ কাগজ — কাঠ ঘষে মসৃণ করার কাজে ব্যবহৃত সিরিশ ও কাচের গুঁড়ো মাখানো কাগজবিশেষ।

সিরিস

সিরিশ, সিরিস [ siriśa, sirisa ] বি. পশুর চামড়া, হাড়, শিং প্রভৃতি থেকে তৈরি আঠাবিশেষ। [ফা. সিরীশ]। সিরিশ কাগজ — কাঠ ঘষে মসৃণ করার কাজে ব্যবহৃত সিরিশ ও কাচের গুঁড়ো মাখানো কাগজবিশেষ।