সীমা
সীমা [ sīmā ] (-মন্) বি. 1 প্রান্ত, ধার; 2 অবধি (ধৈর্যের সীমা, সীমা লঙ্ঘন); 3 শেষ (দুঃখের সীমা নেই); 4 সমুদ্রবেলা; 5 সীমানা (অপরের সীমায় ঢোকা)। [সং. √ সি + ইমন্ সীমন্ + আ]। সীমান্ত বি. সীমার শেষ, শেষ সীমা। সীমান্ত-প্রদেশ কোনো দেশের বা রাজ্যের প্রান্তভাগে অবস্হিত অঞ্চল। সীমাপরি-সীমা বি. ইয়ত্তা, অবধি (আনন্দের সীমা-পরিসীমা নেই)। সীমাপুর বি. সমুদ্রে জলসীমা নির্ণয়ের কেন্দ্র। সীমাবদ্ধ বিণ. সীমাদ্ধারা আবদ্ধ বা নির্দিষ্ট; সসীম; পরিমিত। সীমাসর-হদ্দ বি. নির্ধারিত সীমানা।