স্ফোটন

স্ফোটন [ sphōṭana ] বি. 1 বিকাশন, প্রকাশন; 2 বিদারণ; 3 মটকানো, মোচড়ানো (অঙ্গুলি-স্ফোটন)। [সং. √ স্ফুট্ + ণিচ্ + অন]। স্ফোটনী বি. ফুড়বার বা বিদ্ধ করবার যন্ত্র, বেধনী সুচ তুরপুন প্রভৃতি।

স্ফোটবাদ

স্ফোটবাদ বি. শব্দার্থসম্বন্ধে প্রাচীন মতবিশেষ।

স্ফোট

স্ফোট [ sphōṭa ] বি. 1 ফোড়া; আব; 2 (ব্যাকরণাদি শাস্ত্রে) পূর্ব পূর্ব বর্ণের অনুভবের সহ্গে শেষ বর্ণের ব্যঞ্জনাবৃত্তির দ্বারা বোধ্য অখণ্ড শব্দবিশেষ। [সং. √ স্ফুট্ + অ]। স্ফোটবাদ বি. শব্দার্থসম্বন্ধে প্রাচীন মতবিশেষ।

স্ফূর্তি

স্ফূর্তি বি. 1 হর্ষ, সানন্দ উত্সাহ; 2 স্ফুরণ; কম্পন; 3 বিকাশ, প্রকাশ (কবিপ্রতিভার স্ফূর্তি, বাক্যস্ফূর্তি)।

স্ফূর্ত

স্ফূর্ত [ sphūrta ] বিণ. বিকাশ প্রকাশ বা স্ফূর্তি লাভ করেছে এমন (স্বতঃস্ফূর্ত)। [সং. √ স্ফূর্ + ত]। স্ফূর্তি বি. 1 হর্ষ, সানন্দ উত্সাহ; 2 স্ফুরণ; কম্পন; 3 বিকাশ, প্রকাশ (কবিপ্রতিভার স্ফূর্তি, বাক্যস্ফূর্তি)।

স্ফুরা

স্ফুরা [ sphurā ] ক্রি. 1 (কাব্যে) কম্পিত হওয়া; 2 উদ্রিক্ত হওয়া; 3 প্রকাশ পাওয়া (‘যাঁহা যাঁহা নেত্র পড়ে তাঁহা কৃষ্ণ স্ফুরে’)। [স্ফুরণ দ্র]।

স্ফুরিত

স্ফুরিত বিণ. 1 কম্পিত; 2 দীপ্ত; 3 উদ্রিক্ত; 4 প্রকাশিত।

স্ফুরণ

স্ফুরণ [ sphuraṇa ] বি. 1 কম্পন, স্পন্দন (বাহুর বা নয়নের স্ফুরণ); 2 দীপ্তি; 3 উদ্রেক; 4 প্রকাশ (বুদ্ধির স্ফুরণ)। [সং. √ স্ফুর্ + অন]। স্ফুরিত বিণ. 1 কম্পিত; 2 দীপ্ত; 3 উদ্রিক্ত; 4 প্রকাশিত।

স্ফুটিত

স্ফুটিত বিণ. 1 ফুটেছে বা বিকশিত হয়েছে এমন; 2 স্পষ্টীকৃত; 3 বিদীর্ণ।

স্ফুটনোম্মুখ

স্ফুটনোম্মুখ বিণ. ফুটবার বা বিকশিত হবার উপক্রম করেছে এমন।