স্ফুটনাঙ্ক

স্ফুটনাঙ্ক বিণ. যে পরিমাণ তাপ পেলে তরলপদার্থ টগবগ করে ফুটতে আরম্ভ করে, boiling point.

স্ফুটন

স্ফুটন বি. স্ফুট হওয়া, (তরল পদার্থাদি) তাপপ্রযুক্ত হওয়ার ফলে বুদ্বুদ্ যুক্ত হওয়া।

স্ফুটবাক

স্ফুটবাক (-বাচ্) বিণ. 1 বোল ফুটেছে বা বাক্স্ফূর্তি হয়েছে এমন; 2 স্পষ্টবক্তা।

স্ফুট

স্ফুট [ sphuṭa ] বিণ. 1 স্পষ্ট, আপাতদৃশ্য (সূর্যের স্ফুট গতি); 2 বিশদ, ব্যক্ত (স্ফুট অর্থে); 3 বিকশিত (স্ফুট কুসুম); 4 বিদীর্ণ, ফুটো। [সং. √ স্ফুট্ + অ]। স্ফুটবাক (-বাচ্) বিণ. 1 বোল ফুটেছে বা বাক্স্ফূর্তি হয়েছে এমন; 2 স্পষ্টবক্তা। স্ফুটন বি. স্ফুট হওয়া, (তরল পদার্থাদি) তাপপ্রযুক্ত হওয়ার ফলে বুদ্বুদ্ যুক্ত হওয়া। স্ফুটনাঙ্ক বিণ. যে পরিমাণ তাপ পেলে তরলপদার্থ টগবগ করে ফুটতে আরম্ভ করে, boiling point. স্ফুটনোম্মুখ বিণ. ফুটবার বা বিকশিত হবার উপক্রম করেছে এমন। স্ফুটিত বিণ. 1 ফুটেছে বা বিকশিত হয়েছে এমন; 2 স্পষ্টীকৃত; 3 বিদীর্ণ।

স্ফীতা

স্ফীতা স্ত্রী. স্ফীত। স্ফীত [ sphīta ] বিণ. 1 ফুলে বা ফেঁপে উঠেছে এমন (মেদস্ফীত শরীর); 2 বর্ধিত; 3 মত্ত (গর্বে স্ফীত); 4 প্রবল হয়েছে এমন। [সং. √ স্ফায়্ + ত]।

স্ফীতি

স্ফীতি বি. 1 ফুলে বা ফেঁপে ওঠা (নদীতে জলস্ফীতি); 2 বৃদ্ধি; 3 সমৃদ্ধি; 4 প্রাবল্য।

স্ফীত

স্ফীত [ sphīta ] বিণ. 1 ফুলে বা ফেঁপে উঠেছে এমন (মেদস্ফীত শরীর); 2 বর্ধিত; 3 মত্ত (গর্বে স্ফীত); 4 প্রবল হয়েছে এমন। [সং. √ স্ফায়্ + ত]। স্ত্রী. স্ফীতা। স্ফীতি বি. 1 ফুলে বা ফেঁপে ওঠা (নদীতে জলস্ফীতি); 2 বৃদ্ধি; 3 সমৃদ্ধি; 4 প্রাবল্য।

স্ফারিত

স্ফারিত বিণ. 1 বিস্তারিত; 2 বিকশিত (তু. বিস্ফারিত নেত্র)।

স্ফারণ

স্ফারণ বি. 1 বিকাশ, স্ফূর্তি, স্ফুরণ; বিস্তার।

স্ফার

স্ফার [ sphāra ] বি. 1 বিকাশ, স্ফূর্তি; 2 বিস্তার। [সং. √ স্ফুর্ + ণিচ্ + অ]। স্ফারণ বি. 1 বিকাশ, স্ফূর্তি, স্ফুরণ; বিস্তার। স্ফারিত বিণ. 1 বিস্তারিত; 2 বিকশিত (তু. বিস্ফারিত নেত্র)।