স্বখাত

স্বখাত [ sbakhāta ] বিণ. নিজেই খনন করেছে এমন। [সং. স্ব + খাত]। স্বখাতসলিল বি. 1 নিজের দ্বারা খনন-করা জলাশয়ের জল; 2 (আল.) স্বীয় কৃত কর্মের ফল (স্বখাত-সলিলে ডুবে মরা)।

স্বকৃতভঙ্গ

স্বকৃতভঙ্গ বিণ. কুলীনবংশে বিবাহ-ব্যাপারে প্রথমবার কৌলীন্যপ্রথা-লঙ্ঘনকারী।

স্বকৃত

স্বকৃত [ sbakṛta ] বিণ. নিজের দ্বারা কৃত। [সং. স্ব + কৃত]। স্বকৃতভঙ্গ বিণ. কুলীনবংশে বিবাহ-ব্যাপারে প্রথমবার কৌলীন্যপ্রথা-লঙ্ঘনকারী।

স্বকীয়তা

স্বকীয়তা বি. স্বকীয় । স্বকীয় [ sbakīẏa ] বিণ. নিজের, স্বীয় (স্বকীয় বিশিষ্টতা)। [সং. স্ব + (ক-আগম) + ঈয়]।

স্বকীয়

স্বকীয় [ sbakīẏa ] বিণ. নিজের, স্বীয় (স্বকীয় বিশিষ্টতা)। [সং. স্ব + (ক-আগম) + ঈয়]। বি. স্বকীয়তা।

স্বকপোলকল্পিত

স্বকপোলকল্পিত [ sbakapōla-kalpita ] বিণ. স্বীয় কল্পনাপ্রসূত; মনগড়া। ☐ বি. গালগল্প। [সং. স্ব + কপোল + কল্পিত]।

স্ব-স্ব

স্ব-স্ব — নিজ নিজ (স্ব-স্ব কার্য, স্ব-স্ব অধিকার)।

স্ব

স্ব [ sba ] সর্ব. আত্মা, স্বয়ং (স্বকৃত, স্বাধীন, স্বস্হ)। ☐ বি. ধন (নিজস্ব, সর্বস্ব)। ☐ বিণ. নিজের, স্বকীয় (স্বকর্ম)। [সং. √ স্বন্ + অ]। স্ব-স্ব — নিজ নিজ (স্ব-স্ব কার্য, স্ব-স্ব অধিকার)। স্ব-স্ব প্রধান বিণ. প্রত্যেকেই স্বতন্ত্র এবং অ-পরাধীন।

স্ফোটনী

স্ফোটনী বি. ফুড়বার বা বিদ্ধ করবার যন্ত্র, বেধনী সুচ তুরপুন প্রভৃতি।