স্বর্গগঙ্গা

স্বর্গগঙ্গা বি. স্বর্গের গঙ্গানদী, গঙ্গার স্বর্গস্হ শাখা, মন্দাকিনী।

স্বর্গ

স্বর্গ [ sbarga ] বি. 1 (ধর্মবিশ্বাস অনুযায়ী) পুণ্যবানেরা মৃত্যুর পরে যে-স্হানে বাস করেন; 2 দেবলোক; 3 চিরসুখময় স্হান। [সং. সু + √ ঋজ্ (=অর্জন) + অ]। স্বর্গগঙ্গা বি. স্বর্গের গঙ্গানদী, গঙ্গার স্বর্গস্হ শাখা, মন্দাকিনী। স্বর্গগত বিণ. স্বর্গে গত, মৃত। স্বর্গদ্বার বি. স্বর্গে প্রবেশের পথ; হিন্দুতীর্থবিশেষ। স্বর্গপ্রাপ্তি বি. পরলোকগমন; মৃত্যু। স্বর্গলাভ বি. স্বর্গে গমন; মৃত্যু। স্বর্গসুখ বি. একমাত্র স্বর্গে লভ্য অনাবিল ও অতুলন সুখ (ইং. heavenly bliss এর অনবাদ)। স্বর্গস্হ বিণ. স্বর্গে অবস্হিত, স্বর্গীয়; মৃত। স্বর্গারোহণ বি. 1 স্বর্গে গমন; 2 মৃত্যু। স্বর্গীয় বিণ. 1 স্বর্গসম্বন্ধীয়; 2 স্বর্গসুখজনক (স্বর্গীয় সৌন্দর্য); 3 পবিত্র; 4 (বাং.) স্বর্গগত, মৃত। স্ত্রী. স্বর্গীয়া। স্বর্গ্য বিণ....

স্বরূপত্ব

স্বরূপতা, স্বরূপত্ব বি. স্বীয় রূপের ভাব; স্বরূপের ভাব; অনন্যতা।

স্বরূপতা

স্বরূপতা, স্বরূপত্ব বি. স্বীয় রূপের ভাব; স্বরূপের ভাব; অনন্যতা।

স্বরূপত

স্বরূপত (-তস্), (বর্জি.) স্বরূপতঃ অব্য. বাস্তবিকপক্ষে।

স্বরূপ

স্বরূপ [ sbarūpa ] বি. 1 প্রকৃতি, স্বাভাবিক অবস্হা; 2 প্রকৃত রূপ (ক্রুদ্ধ হলেই স্বরূপ দেখা দেয়); নিজের রূপ; 3 তুল্য বা সদৃশ রূপ (মৃত্যুস্বরূপ, লক্ষ্মীস্বরূপ); 4 তুলনা (দৃষ্টান্তস্বরূপ)। [সং. স্ব + রূপ]। স্বরূপত (-তস্), (বর্জি.) স্বরূপতঃ অব্য. বাস্তবিকপক্ষে। স্বরূপতা, স্বরূপত্ব বি. স্বীয় রূপের ভাব; স্বরূপের ভাব; অনন্যতা।

স্বরাগম

স্বরাগম বি. দুই ব্যঞ্জন ধ্বনির মধ্যে স্বরধ্বনির আগম-যথা বর্ণ > বরন।

স্বরসন্ধি

স্বরসন্ধি বি. স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির বা স্বরান্ত পদের সঙ্গে স্বরাদি পদের সংযোগ।

স্বরসংগতি

স্বরসংগতি বি. 1 (ধ্বনিতত্ত্বে) পাশাপাশি অবস্হিত দুটি অসম স্বরধ্বনির কাছাকাছি চলে আসা (যেমন বিলাতি > বিলেতি, বিলিতি); 2 সংগীতে ঐকতান।