স্বর্গ হাতে পাওয়া

স্বর্গ হাতে পাওয়া — সুখসম্পদ লাভ করা; অনিবর্চনীয় আনন্দ লাভ করা; অনায়াসে মনস্কামনা পূর্ণ হওয়া।

স্বর্গ্য

স্বর্গ্য বিণ. 1 স্বর্গসম্বন্ধীয়; 2 স্বর্গসুখজনক; 3 স্বর্গলাভে সহায়ক; 4 পবিত্র।

স্বর্গীয়া

স্বর্গীয়া স্ত্রী. স্বর্গীয় । স্বর্গীয় বিণ. 1 স্বর্গসম্বন্ধীয়; 2 স্বর্গসুখজনক (স্বর্গীয় সৌন্দর্য); 3 পবিত্র; 4 (বাং.) স্বর্গগত, মৃত।

স্বর্গীয়

স্বর্গীয় বিণ. 1 স্বর্গসম্বন্ধীয়; 2 স্বর্গসুখজনক (স্বর্গীয় সৌন্দর্য); 3 পবিত্র; 4 (বাং.) স্বর্গগত, মৃত। স্ত্রী. স্বর্গীয়া।

স্বর্গস্থ

স্বর্গস্হ বিণ. স্বর্গে অবস্হিত, স্বর্গীয়; মৃত।

স্বর্গসুখ

স্বর্গসুখ বি. একমাত্র স্বর্গে লভ্য অনাবিল ও অতুলন সুখ (ইং. heavenly bliss এর অনবাদ)।

স্বর্গদ্বার

স্বর্গদ্বার বি. স্বর্গে প্রবেশের পথ; হিন্দুতীর্থবিশেষ।