স্বরলিপি

স্বরলিপি বি. (সংগীতে) সুর তাল প্রভৃতির সাংকেতিক বর্ণনা-সংবলিত লিপি।

স্বরভঙ্গ

স্বরভঙ্গ বি. 1 কণ্ঠস্বরের বিকৃতিরূপ রোগ; 2 সাত্ত্বিক ভাববিশেষ।

স্বরবর্ণ

স্বরবর্ণ বি. অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ: স্বয়ং এবং অবাধে উচ্চারিত এই বর্ণসমূহ।

স্বরগ্রাম

স্বরগ্রাম বি. সংগীতে সুরসপ্তক অর্থাত্ ষড়্জ ঋষভ গান্ধার মধ্যম পঞ্চম ধৈবত ও নিষাদ।

স্বর

স্বর [ sbara ] বি. 1 কণ্ঠধ্বনি; 2 সংগীতে সুর; 3 শব্দ (কলস্বরে); 4 যে ধ্বনির উচ্চারণে কণ্ঠের মধ্যে কোথাও বাধার সৃষ্টি হয় না; 5 (বেদমন্ত্রের উচ্চারণে) উদাত্ত, অনুদাত্ত ও স্বরিত-এই ত্রিবিধ ধ্বনি; 6 (সং. ব্যাক.) হ্রস্ব, দীর্ঘ ও প্লুত-এই ত্রিবিধ ধ্বনি। [সং. √ স্বৃ (শব্দ করা অর্থে) + অ]। স্বরগ্রাম বি. সংগীতে সুরসপ্তক অর্থাত্ ষড়্জ ঋষভ গান্ধার মধ্যম পঞ্চম ধৈবত ও নিষাদ। স্বরবর্ণ বি. অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ: স্বয়ং এবং অবাধে উচ্চারিত এই বর্ণসমূহ। স্বরভক্তি বি. (ভাষা.) বিপ্রকর্ষ দ্র। স্বরভঙ্গ বি. 1 কণ্ঠস্বরের বিকৃতিরূপ রোগ; 2 সাত্ত্বিক ভাববিশেষ। স্বরলহরি বি. সুরের ঢেউ।...

স্বয়ম্ভূ

স্বয়ম্ভু, স্বয়ম্ভূ [ sbaẏambhu, sbaẏambhū ] বিণ. 1 স্বয়ংসৃষ্ট; 2 স্বেচ্ছায় শরীরধারী। ☐ বি. 1 ব্রহ্মা; 2 বিষ্ণু; 3 শিব। [সং. স্বয়ম্ + √ ভূ + উ, ক্বিপ্]। স্বয়ম্ভুব বি. প্রথম মনু।

স্বয়ম্ভু

স্বয়ম্ভু, স্বয়ম্ভূ [ sbaẏambhu, sbaẏambhū ] বিণ. 1 স্বয়ংসৃষ্ট; 2 স্বেচ্ছায় শরীরধারী। ☐ বি. 1 ব্রহ্মা; 2 বিষ্ণু; 3 শিব। [সং. স্বয়ম্ + √ ভূ + উ, ক্বিপ্]। স্বয়ম্ভুব বি. প্রথম মনু।