শ শ্রেষ্ঠাংশ শ্রেষ্ঠাংশ [ śrēṣṭhāṃśa ] বি. (বাং.) সিনেমা নাটক ইত্যাদিতে প্রধান ভূমিকা (শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন)। [সং. শ্রেষ্ঠ + অংশ]।
শ শ্রূয়মান শ্রূয়মান [ śrūẏa-māna ] বিণ. শোনা হচ্ছে এমন (শ্রূয়মান ধ্বনি, শ্রূয়মান সংগীত)। [সং. √ শ্রূ + মান (শানচ্)]।
শ শ্রমোপজীবী শ্রমোপজীবী [ śramōpa-jībī ] (-বিন্) বিণ. দৈহিক পরিশ্রমের দ্বারা জীবিকার্জনকারী, মেহনতি। [সং. শ্রম + উপ + √ জীব্ + ইন্]।
শ শ্রদ্দধান শ্রদ্দধান [ śradda-dhāna ] বিণ. শ্রদ্ধার ভাবযুক্ত, শ্রদ্ধাপূর্ণ, সশ্রদ্ধ। [সং. শ্রত্ + √ ধা + আন]।