শ্রথন

শ্রথন [ śrathana ] বি. ১. বন্ধন; ২. হত্যা, বধ। [সং. √শ্রথ্ + অন]।

শ্যাম্পু

শ্যাম্পু [ śyāmpu ] বি. চুল পরিষ্কার করার তরলীকৃত ও সুগন্ধযুক্ত পদার্থবিশেষ বা তা দিয়ে চুল ধোঁয়া। [ইং. shampoo]।

শ্বৈত্য

শ্বৈত্য [ śbaitya ] বি. শ্বেতভাব, শুক্লতা। [সং. শ্বেত + য]।

শ্বিত্র

শ্বিত্র [ śbitra ] বি. শ্বেতি বা ধবল রোগ; (তথাকথিত) শ্বেতকুষ্ঠ। [সং. √ শ্বিত্ + র]।

শ্বাপুচ্ছ

শ্বাপুচ্ছ [ śbāpuccha ] বি. কুকুরের লেজ। [সং. শ্বন্ + পুচ্ছ]।

শ্বশুর্য

শ্বশুর্য [ śbaśurya ] বি. শ্বশুরের পুত্র, শ্যালক। [সং. শ্বশুর + য]।

শ্ববৃত্তি

শ্ববৃত্তি [ śbabṛtti ] বি. ১. কুকুরতুল্য আচরণ; ২. সেবা; ৩. চাকরি; ৪. পরনির্ভরতা; ৫. খোশামোদ বা খোশামোদের দ্বারা জীবিকার্জন। [সং. শ্বন্ + বৃত্তি]।

শ্বদন্ত

শ্বদন্ত [ śbadanta ] বি. কুকুরের দাঁতের মতো তীক্ষ্ণ দাঁত, canine tooth. [সং. শ্বন্ (=কুকুর) + দন্ত]।

শৌহর

শৌহর [ śauhara ] বি. (বিরল) স্বামী, পতি। [ফা. শৌহর]।

শৌরি

শৌরি [ śauri ] বি. ১. শূর নৃপতির পৌত্র; ২. শূর বংশের সন্তান; ৩. শ্রীকৃষ্ণ; ৪. শনিগ্রহ। [সং. শূর + ই]।