শ্রোণি

শ্রোণি, শ্রোণী [ śrōṇi, śrōṇī ] বি. নিতম্ব, পাছা। [সং. √ শ্রোণ্ + ই, ঈ]।

শ্লোক

শ্লোক [ ślōka ] বি. ১. সংস্কৃতে রচিত কবিতা, পদ্য বা পদ্যের অংশ; ২. খ্যাতি, যশ (পুণ্যশ্লোক)। [সং. √ শ্লোক্ + অ]।

শ্লেষ্মা

শ্লেষ্মা [ ślēṣmā ] (-ষ্মন্) বি. কফ্, গয়ের, শিকনি, সর্দি। [সং. √ শ্লিষ্ + মন্]।

শ্লেষ

শ্লেষ [ ślēṣa ] বি. ১. (অল.) একাধিক অর্থে একই শব্দের ব্যবহার রূপ শব্দালংকার; ২. (বাং.) প্রচ্ছন্ন বিদ্রুপ (কথায় শ্লেষ আছে, শ্লেষোক্তি); ৩. সংযোগ, সংস্রব; ৪. আলিঙ্গন। [সং. √ শ্লিষ্ + অ]।

শ্লীল

শ্লীল [ ślīla ] বিণ. ১. ভদ্র, শিষ্ট; ২. রুচিসম্মত। [সং. শ্রী + ল]।

শ্লীপদ

শ্লীপদ [ ślīpada ] বি. পায়ের শোথরোগ, গোদ, elephantiasis. [সং. শ্রী + পদ]।

শ্লিষ্ট

শ্লিষ্ট [ śliṣṭa ] বিণ. ১. সংযুক্ত, জড়িত; ২. আলিঙ্গিত; ৩. শ্লেষযুক্ত, দ্ব্যর্থবাচক, একাধিক অর্থজ্ঞাপক। [সং. √ শ্লিষ্ + ত]।

শ্রৌত

শ্রৌত [ śrauta ] বিণ. ১. শ্রুতিসম্বন্ধীয়; ২. বেদনির্দিষ্ট, বেদানুমত; ৩. বেদসম্বন্ধীয় (শ্রৌত কর্ম)। [সং. শ্রুতি + অ]।

শ্রোত্র

শ্রোত্র [ śrōtra ] বি. ১. শ্রবণেন্দ্রিয়, কান; ২. বেদ, শ্রুতি। [সং. √ শ্রু + ত্র]।

শ্রোত্রিয়

শ্রোত্রিয় [ śrōtriẏa ] বি. ১. বেদজ্ঞ ব্রাহ্মণ; ২. অকুলীন ব্রাহ্মণের শাখাবিশেষ। [সং. শ্রোত্র + ইয়]।