শাব্দ

শাব্দ [ śābda ] বিণ. শব্দ-সম্বন্ধীয় (শাব্দ-বোধ = শব্দার্থ-জ্ঞান)। [সং. শব্দ + অ]। শাব্দিক বিণ. ১. শব্দশাস্ত্রজ্ঞ; ২. বৈয়াকরণ; ৩. শব্দ-সম্বন্ধীয়।

শাখোটক

শাখোট, শাখোটক [ śākhōṭa, śākhōṭaka ] বি. শেওড়া গাছ। [দেশি]।

শাখোট

শাখোট, শাখোটক [ śākhōṭa, śākhōṭaka ] বি. শেওড়া গাছ। [দেশি]।

শাওন

শাঙন, শাওন [ śāṅana, śāōna ] বি. শ্রাবণ এর কোমল রূপ (‘শাঙন গগনে ঘোর ঘনঘটা’: রবীন্দ্র)। [< শ্রাবণ]।

শাঙন

শাঙন, শাওন [ śāṅana, śāōna ] বি. শ্রাবণ এর কোমল রূপ (‘শাঙন গগনে ঘোর ঘনঘটা’: রবীন্দ্র)। [< শ্রাবণ]।

শাক্য

শাক্য [ śākya ] বি. ক্ষত্রীয় বংশবিশেষ; শাক্যকূলচূড়ামণি বুদ্ধদেব। [সং. শাক + য]। শাক্যমুনি, শাক্যসিংহ বি. বুদ্ধদেব।

শাকুনিক

শাকুনিক বি. ১. পাখিশিকারি ব্যাধ; ২. শকুনজ্ঞ ব্যক্তি; ৩. শকুনিসমূহ।

শাকুন

শাকুন [ śākuna ] বি. পশুপক্ষীর রবদ্বারা মানুষের শুভাশুভ নির্ধারণের শাস্ত্র। ☐ বিণ. ১. শকুনজ্ঞ, উক্ত শাস্ত্রে পারদর্শী; ২. পক্ষীসম্বন্ধীয়। [সং. শকুন + অ]। শাকুনিক বি. ১. পাখিশিকারি ব্যাধ; ২. শকুনজ্ঞ ব্যক্তি; ৩. শকুনিসমূহ।