শ শারদ শারদ [ śārada ] বিণ. শরত্কালীন (শারদোত্সব, ‘দেখেছি শারদপ্রাতে’: রবীন্দ্র)। [সং. শরদ্ + অ]। স্ত্রী. শারদী। শারদা বি. ১. দুর্গাদেবী; ২. সরস্বতী; ৩. বীণাবিশেষ।
শ শারিকা শারি, শারিকা [ śāri, śārikā ] বি. ১. স্ত্রী-শালিক; ২. (বাং.) শুক-এর পত্নী বা স্ত্রী-শুক (শুকশারি); ৩. পাশার গুঁটি। [সং. √ শৃ + ই, শারি + ক + আ]।
শ শারি শারি, শারিকা [ śāri, śārikā ] বি. ১. স্ত্রী-শালিক; ২. (বাং.) শুক-এর পত্নী বা স্ত্রী-শুক (শুকশারি); ৩. পাশার গুঁটি। [সং. √ শৃ + ই, শারি + ক + আ]।
শ শারদীয় শারদীয় [ śāradīẏa ] বিণ. শরত্কালীন, শারদ (শারদীয় দুর্গোত্সব)। [সং. শারদ + ঈয়]। স্ত্রী. শারদীয়া।
শ শায়িত শায়িত [ śāẏita ] বিণ. ১. শয়ন করানো হয়েছে এমন; ২. নিপাতিত। [স. √ শী + ণিচ্ + ত]। স্ত্রী. শায়িতা।