শ শাল্মলি শাল্মলি, শাল্মলী [ śālmali, śālmalī ] বি. ১. শিমুলগাছ; ২. পুরাণোক্ত সপ্তদ্বীপের অন্যতম। [সং. √ শাল্ + মল, ই, ঈ]।
শ শালীন শালীন [ śālīna ] বিণ. লজ্জাশীল, নম্র, বিনয়ী, ভদ্র। [সং. শালা + ঈন]। শালীনতা বি. নম্রতা, ভদ্রতা, শিষ্ট আচরণ (আলাপে ব্যবাহারে শালীনতা)।
শ শাশ্বত শাশ্বত [ śāśbata ] বিণ. নিত্য, অবিনশ্বর; চিরন্তন (শাশ্বতকাল, শাশ্বত ধর্ম)। [সং. শশ্বত্ + অ]। স্ত্রী. শাশ্বতী।
শ শালিক শালিক, (অপ্র.) শালিখ [ śālika, (apra.) śālikha ] বি. ময়নাশ্রেণির সুপরিচিত পাখিবিশেষ। [< সং. শারিকা]।
শ শালগ্রাম শালগ্রাম [ śāla-grāma ] বি. বিষ্ণুর প্রতীকরূপে পূজিত গণ্ডকী-নদীজাত শিলা। [সং. শালগ্রাম (দেশবিশেষ) + অ]। শালগ্রামের শোয়াবসা (গোলাকার শালগ্রামের মতো) সব সময় একইভাবে অবস্হান।