শস্যশ্যামল

শস্যশ্যামল বিণ. সবুজ শস্যপূর্ণ; প্রচুর শস্যের সবুজ আভায় উদ্ভাসিত। স্ত্রী. শস্যশ্যামলা।

শস্য

শস্য [ śasya ] বি. ১. ফসল, কৃষিজাত ফল বা বীজ; ২. ফলের ভক্ষণীয় অংশ বা সারভাগ। [সং. √ শস্ + য]। শস্যক্ষেত্র বি. শস্য উত্পাদনের জমি, শস্যের খেত। শস্যভাণ্ডার বি. শস্য যেখানে মজুত রাখা হয়। শস্যশ্যামল বিণ. সবুজ শস্যপূর্ণ; প্রচুর শস্যের সবুজ আভায় উদ্ভাসিত। স্ত্রী. শস্যশ্যামলা। শস্যাগার বি. শস্যের ভাণ্ডার, গোলা।

শশ্বত

শশ্বত্ [ śaśbat ] ক্রি-বিণ. অব্য. (বর্ত. বাং. অপ্র.) ১. সর্বদা; ২. বারংবার। [সং. শশ + বত্]। বিণ. শাশ্বত।

শশীশেখর

শশিভূষণ, শশিশেখর, শশীভূষণ, শশীশেখর [ śaśi-bhūṣaṇa, śaśi-śēkhara, śaśī-bhūṣaṇa, śaśī-śēkhara ] বি. শশী অর্থাত্ চাঁদ যাঁর ভূষণ বা শেখর বা শিরোভূষণ, শিব। [সং. শশিন্ + ভূষণ, শেখর]।

শশীভূষণ

শশিশেখর