শতদ্রু

শতদ্রু বি. পাঞ্জাবের সিন্ধু নদের শাখাবিশেষ।

শতধা

শতধা ক্রি-বিণ. 1 শত রকমে (শতধা বিভক্ত); 2 শতবার (তাকে শতধা সতর্ক করেছি)।

শতধার

শতধার বিণ. 1 শত বা বহু ধারযুক্ত বা প্রান্তবিশিষ্ট; 2 বহু স্রোত বা ধারাযুক্ত। ☐ বি. বজ্র।

শতধারে

শতধারে ক্রি-বিণ. অজস্র ধারায় (শতধারে বয়ে চলেছে)।

শতপদী

শতপদী বি. 1 বৃশ্চিক, বিছে; 2 কেন্নো।

শতবর্ষজীবী

শতবর্ষজীবী (-বিন্) বিণ. একশত বত্সর পরমায়ুযুক্ত, একশত বত্সর বাঁচে এমন (শতবর্ষজীবী উদ্ভিদ)।

শতভিষা

শতভিষক, শতভিষা বি. নক্ষত্রবিশেষ।