শতকোটি

শতকোটি বিণ. 1 একশো কোটি সংখ্যা; 2 (আল.) অসংখ্য (শতকোটি প্রণাম)।

শতক্রতু

শতক্রতু বি. (একশত ক্রতু অর্থাত্ যজ্ঞ করেছিলেন বলে) ইন্দ্র।

শতখানেক

শতখানেক বি. বিণ. একশো বা তার কাছাকাছি।

শতগ্রন্থি

শতগ্রন্থি বিণ. একশত বা বহু গ্রন্হিযুক্ত বা গিঁটযুক্ত।

শতঘ্নী

শতঘ্নী বি. একসঙ্গে একশত যোদ্ধাকে বধ করতে সমর্থ প্রাচীন অস্ত্রবিশেষ।

শতচ্ছদ

শতচ্ছদ বি. 1 শতদল পদ্ম; 2 কাঠঠোকরা পাখি।

শতচ্ছিন্ন

শতচ্ছিন্ন বিণ. নানাস্হানে ছিন্ন, ছিন্নবিচ্ছিন্ন।

শততম

শততম বিণ. শতসংখ্যার পূরক (শততম জন্মদিবস)।

শতদল

শতদল বি. (বহু পাপড়িবিশিষ্ট বলে) পদ্মফুল।