শতভিষক

শতভিষক, শতভিষা বি. নক্ষত্রবিশেষ।

শতমারী

শতমারী (-রিন্) বি. 1 শতবার পারদজারণকারী; 2 ভালো চিকিত্সক; 3 (ব্যঙ্গে) একশত রোগীর প্রাণবধকারী চিকিত্সক অর্থাত্ হাতুড়ে বৈদ্য।

শতমুখ

শতমুখ বিণ. কোনো বিষয়ে উচ্ছ্বাসের সঙ্গে বারংবার কথা বলে এমন, মুখর (প্রশংসায় শতমুখ)।

শতমূলী

শতমূলী বি. লতাবিশেষ বা তার শিকড়।

শতরূপা

শতরূপা বি. 1 সরস্বতীদেবী; 2 ব্রহ্মার কন্যা সাবিত্রী। ☐ বিণ. শতবর্ণে বা বহুবর্ণে বা বহু রূপে শোভিতা (‘শতরূপা এই কুসুমের মাসে’)।

শতশ

শতশ, (বর্জি.) শতশঃ ক্রি-বিণ. শত শত করে; শতভাবে।

শতসহস্র

শতসহস্র বিণ. 1 বহু, অসংখ্য; 2 সহস্রের শতগুণ, একলক্ষ।

শত

শত [ śata ] বি. ১ সংখ্যা। ☐ বিণ. 1 1 সংখ্যক; 2 বহু বা বিবিধ (শতরকম বায়না); 3 অসংখ্য (‘শতরূপে শতবার’: রবীন্দ্র)। শতক বিণ. শতসংখ্যাযুক্ত। ☐ বি. 1 শতসংখ্যা; 2 শতাব্দ (সপ্তদশ শতক); 3 একশোটি বস্তুর সমষ্টি (জীবনীশতক); 4 একশো শ্লোক বা কবিতা সংবলিত কাব্য (সদ্ভাবশতক)। [সং. শো + উতচ্]। শতকরা ক্রি-বিণ. বিণ. প্রতি একশতে, শতের অনুপাতে (শতকরা হারে)। শতকিয়া বি. এক থেকে একশো পর্যন্ত গণনা। শতকোটি বিণ. 1 একশো কোটি সংখ্যা; 2 (আল.) অসংখ্য (শতকোটি প্রণাম)। শতক্রতু বি. (একশত ক্রতু অর্থাত্ যজ্ঞ করেছিলেন বলে) ইন্দ্র। শতখানেক বি. বিণ. একশো বা তার কাছাকাছি। শতগ্রন্হি বিণ. একশত বা বহু গ্রন্হিযুক্ত...