শীত করা

শীত করা, শীত ধরা, শীতে ধরা, শীত লাগা ক্রি. বি. ঠাণ্ডা বোধ হওয়া; শীতে পীড়িত হওয়া।

শীত

শীত [ śīta ] বি. 1 হিমঋতু, (সাধারণ মতে) পৌষ ও মাঘ মাসব্যাপী কাল (শীতের পাখি, এবার শীতে বাইরে যাব); 2 হিম, ঠাণ্ডাভাব (বেশ শীত পড়েছে); 3 ঠাণ্ডাবোধ, শীতলবোধ (শীত করছে)। ☐ বিণ. 1 শীতল, ঠাণ্ডা, হিমযুক্ত (‘শীত চন্দনপঙ্কে’: রবীন্দ্র); 2 শীতঋতুর উপযুক্ত (শীতবস্ত্র)। [সং. √ শ্যৈ + ত]। শীত করা, শীত ধরা, শীতে ধরা, শীত লাগা ক্রি. বি. ঠাণ্ডা বোধ হওয়া; শীতে পীড়িত হওয়া। শীত কাটা ক্রি. বি. 1 শীতঋতুর অবসান হওয়া; 2 ঠাণ্ডাবোধ দূর হওয়া। শীত কাটানো ক্রি. বি. 1 শীতঋতু অতিবাহিত বা যাপন করা (এবার তারা হরিদ্বারে শীত কাটাবে); 2 ঠাণ্ডাবোধ দূর করা। শীতকাঁটা বি. (হঠাত্) শীতার্ত...

শীঘ্রগতি

শীঘ্রগতি, শীঘ্রগামী (-মিন্) বিণ. দ্রুতগামী।

শীঘ্রতা

শীঘ্রতা বি. শীঘ্র [ śīghra ] ক্রি-বিণ. সত্বর, দ্রুত, অবিলম্বে (শীঘ্র এসো)। ☐ বিণ. দ্রুত, ত্বরিত (শীঘ্রগতি, শীঘ্রগামী)। [সং. √ শিঘ্ + র]।

শীঘ্র

শীঘ্র [ śīghra ] ক্রি-বিণ. সত্বর, দ্রুত, অবিলম্বে (শীঘ্র এসো)। ☐ বিণ. দ্রুত, ত্বরিত (শীঘ্রগতি, শীঘ্রগামী)। [সং. √ শিঘ্ + র]। বি. শীঘ্রতা। শীঘ্রগতি, শীঘ্রগামী (-মিন্) বিণ. দ্রুতগামী।

শিহরানো

শিহরানো ক্রি. বি. রোমাঞ্চিত হওয়া বা করা; কাঁপা বা কাঁপানো।

শিহরা

শিহরা [ śiharā ] ক্রি. রোমাঞ্চিত হওয়া; কাঁপা। [শিহরন দ্র]। শিহরানো ক্রি. বি. রোমাঞ্চিত হওয়া বা করা; কাঁপা বা কাঁপানো।

শিষ্যা

শিষ্যা স্ত্রী. শিষ্য [ śiṣya ] বি. 1 ছাত্র; 2 চেলা; 3 নির্দিষ্ট কারও মতাবলম্বী ব্যক্তি বা ভক্ত (গান্ধির শিষ্য)। [সং. √ শাস্ + য]।