শিষ্য

শিষ্য [ śiṣya ] বি. 1 ছাত্র; 2 চেলা; 3 নির্দিষ্ট কারও মতাবলম্বী ব্যক্তি বা ভক্ত (গান্ধির শিষ্য)। [সং. √ শাস্ + য]। স্ত্রী. শিষ্যা। শিষ্যত্ব বি. শিষ্যের ভাব বা পদ।

শিষ্টতা

শিষ্টতা বি. শিষ্ট [ śiṣṭa ] বিণ. 1 ভদ্র (শিষ্ট সমাজ, শান্তশিষ্ট, শিষ্ট ব্যবহার); 2 সুশীল, সুবোধ; 3 নীতিমান; 4 শিক্ষিত; 5 মার্জিত (শিষ্ট ভাষা)। [সং. √ শাস্ + ত]।

শিষ্টা

শিষ্টা স্ত্রী. শিষ্ট [ śiṣṭa ] বিণ. 1 ভদ্র (শিষ্ট সমাজ, শান্তশিষ্ট, শিষ্ট ব্যবহার); 2 সুশীল, সুবোধ; 3 নীতিমান; 4 শিক্ষিত; 5 মার্জিত (শিষ্ট ভাষা)। [সং. √ শাস্ + ত]।

শিষ্ট

শিষ্ট [ śiṣṭa ] বিণ. 1 ভদ্র (শিষ্ট সমাজ, শান্তশিষ্ট, শিষ্ট ব্যবহার); 2 সুশীল, সুবোধ; 3 নীতিমান; 4 শিক্ষিত; 5 মার্জিত (শিষ্ট ভাষা)। [সং. √ শাস্ + ত]। স্ত্রী. শিষ্টা। বি. শিষ্টতা। শিষ্টাচার বি. ভদ্র ব্যবহার; লৌকিকতা।

শিশুহৃদয়

শিশুহৃদয় বি. শিশুর মতো সরল হৃদয়। ☐ বিণ. শিশুর মতো সরল অন্তঃকরণবিশিষ্ট।

শিশুসুলভ

শিশুসুলভ বিণ. 1 শিশুতুল্য; 2 অপক্ববুদ্ধি, ছেলেমানুষি।

শিশুস্বভাব

শিশুপ্রকৃতি, শিশুস্বভাব বিণ. শিশুসুলভ সরল স্বভাববিশিষ্ট। ☐ বি. শিশুর স্বভাব।