শীতপ্রধান

শীতপ্রধান বি. শীতের প্রাবল্যবিশিষ্ট; যেখানে শীত বেশিদিন (বা বছরের অধিকাংশ সময় ধরে) স্হায়ী হয় (শীতপ্রধান দেশ)।

শীতকাতুরে

শীতকাতুরে বিণ. শীতে সহজেই কাতর হয় এমন, শীত সহ্য করতে পারে না এমন।

শীতকাঁটা

শীতকাঁটা বি. (হঠাত্) শীতার্ত হওয়ার ফলে গায়ে রোমাঞ্চ।

শীত কাটানো

শীত কাটানো ক্রি. বি. 1 শীতঋতু অতিবাহিত বা যাপন করা (এবার তারা হরিদ্বারে শীত কাটাবে); 2 ঠাণ্ডাবোধ দূর করা।

শীত কাটা

শীত কাটা ক্রি. বি. 1 শীতঋতুর অবসান হওয়া; 2 ঠাণ্ডাবোধ দূর হওয়া।

শীত লাগা

শীত করা, শীত ধরা, শীতে ধরা, শীত লাগা ক্রি. বি. ঠাণ্ডা বোধ হওয়া; শীতে পীড়িত হওয়া।

শীতে ধরা

শীত করা, শীত ধরা, শীতে ধরা, শীত লাগা ক্রি. বি. ঠাণ্ডা বোধ হওয়া; শীতে পীড়িত হওয়া।

শীত ধরা

শীত করা, শীত ধরা, শীতে ধরা, শীত লাগা ক্রি. বি. ঠাণ্ডা বোধ হওয়া; শীতে পীড়িত হওয়া।