শীতল

শীতল [ śītala ] বিণ. 1 ঠাণ্ডা, হিমযুক্ত (শীতল জল, শীতল বায়ু); 2 শান্তিপ্রাপ্ত, উদ্বেগরহিত, উত্তেজনাহীন, তৃপ্ত (‘তৃষিত এ প্রাণ করবি শীতল’ র. সে.); 3 ঠাণ্ডা ও বাসি (শীতলষষ্ঠী)। ☐ বি. (বাং.) গৃহস্হের শান্তিকামনায় দেবতাকে প্রদেয় সায়ংকালীন ভোগ (দেবীর শীতল)। [সং. শীত + ল]। বি. শীতলতা। শীতলপাটি বি. ঠাণ্ডা মসৃণ এবং সেইজন্য আরামদায়ক মাদুরবিশেষ।

শীতকার

শীতকার (শীত্কার, শীৎকার) [ śīt-kāra ] বি. 1 নারীর যৌন সংগমকালীন ধ্বনি, ইস্ এই শব্দ; 2 শিহরন। [সং. শীত্ (ধ্বন্যা.) + √ কৃ + অ]।

শীতালু

শীতার্ত, শীতালু বিণ. ঠাণ্ডায় পীড়িত বা কাতর, শীতকাতুরে।

শীতার্ত

শীতার্ত, শীতালু বিণ. ঠাণ্ডায় পীড়িত বা কাতর, শীতকাতুরে।

শীতাতপ

শীতাতপ বি. শীত-গ্রীষ্ম; ঠাণ্ডা ও গরম।

শীতবস্ত্র

শীতবস্ত্র বি. শীতনিবারক বা শীতকালের উপযোগী কাপড়চোপড়; পশমের বা উলের জামাকাপড়, গরম জামাকাপড়।