ম মৌলি মৌলি [ mauli ] বি. ১. মুকুট, কিরীট; ২. মস্তক (চন্দ্রমৌলি, তুষার মৌলি); ৩. চূড়াবাঁধা কেশ; ৪. ভূমি। [সং. মূল + ই]। মৌলিনাথ বি. শিব, মহাদেব।
ম মৌর্য মৌর্য [ maurya ] বি. (মুরার সন্তান) চন্দ্রগুপ্ত বা তত্কর্তৃক প্রতিষ্ঠিত রাজবংশ। ☐ বিণ. মৌর্যবংশ-সংক্রান্ত (মৌর্য শাসন)। [সং. মুরা + য (অপত্যার্থে)]।
ম মৌলবাদ মৌলবাদ [ maula-bāda ] বি. ধর্মশাস্ত্রের প্রতি অবৈজ্ঞানিক অন্ধবিশ্বাস, fundamentalism. [সং. (?) মৌল১. + বাদ। সুষ্ঠুগঠন শব্দ নয়]।