ম মোদিত মোদিত [ mōdita ] বিণ. ১. আমোদিত (সুগন্ধমোদিত); ২. আনন্দিত, প্রফুল্ল [সং. √ মুদ্ + ণিচ্ + ত]। স্ত্রী. মোদিতা।
ম মোদা মোদা [ mōdā ] ক্রি. বি. আবৃত করা, ঢাকা; বন্ধ করা (চক্ষু মোদা)। ☐ বিণ. আবৃত ঢাকা, বন্ধ [মুদা দ্র.]। মুদা [ mudā ] (কথ্য) মোদা ক্রি. বি. মুদ্রিত বা নিমীলিত করা (‘ভাবিছে নয়ন মুদিয়া’, মুদে যাবে চোখের পলক’: রবীন্দ্র)। [প্রাকৃ. √মুদ্দ-তু. হি. √ মুঁদ]।
ম মোতায়েন মোতায়েন [ mōtāẏēna ] বিণ. ১. নিযুক্ত, রত (পাহারায় মোতায়েন, কাজে মোতায়েন); ২. পাহারারত (সৈন্য মোতায়েন আছে) [আ. মুতাইন্]।
ম মৌটুসি মৌটুসি [ mauṭusi ] বি. ফুলের মধুপানকারী লম্বা ঠোঁটবিশিষ্ট ছোটো রঙিন পাখিবিশেষ, sunbird. [দেশি-তু. মৌচুষি, মৌচোষা]।