মোশন পিকচার

মোশন পিকচার [ mōśana pikacāra ] বি. চলচ্চিত্র, সিনেমা। [ইং. motion picture]।

মোরে

মোরে [ mōrē ] সর্ব. (কাব্যে ও আঞ্চ) আমাকে (‘মোরে ডাকি লয়ে যাও’: রবীন্দ্র)।

মোরা

মোরা [ mōrā ] সর্ব. (কাব্যে ও আঞ্চ.) আমার (‘মোরা বুঝিব সত্য, পূজিব সত্য’: রবীন্দ্র) [.]।

মোরব্বা

মোরব্বা [ mōrabbā ] বি. চিনির রসে পাক-করা আম বেল ইত্যাদি ফলের টুকরো। [আ. মুরব্বা]।

মোর

মোর [ mōra ] সর্ব. (কাব্যে ও আঞ্চ.) আমার (‘মোর আঙিনায় আজি পাখি’: অ. সে.)। [বাং. ‘আমি’ শব্দের ৬.ষ্ঠী বিভক্তির ১. বচন]।

মোমিন

মোমিন [ mōmina ] বি. ১. ধর্মনিষ্ট মুসলমান; ২. মুসলমান তাঁতি, জোলা। [আ. মুমিন্]।

মোপেড

মোপেড [ mōpēḍa ] বি. হালকা ধরনের মোটরসাইকেলবিশেষ। [ইং. moped]।

মোনা

মোনা [ mōnā ] বি. ঢেঁকির মুষল। [দেশি.]।

মোদো

মোদো [ mōdō ] বিণ. ১. মদের গন্ধযুক্ত; ২. মদের নেশায় চুর (মোদে মাতাল) [বাং. মদ. + উয়া > ও]।

মোদের

মোদের [ mōdēra ] সর্ব. (কা. ও গ্রা.) ১. আমাদের (‘মোদের গরব মোদের আশা’: অ. সে.) ২. আমাদিগকে (মোদের দিয়ে)। [বাং. ‘আমাদের’-শব্দের কোমল ও আঞ্চ. রূপ]।