মৌজা

মৌজা [ maujā ] বি. ১. গ্রাম বা গ্রামের সমষ্টি; ২. পরগণার বিভাগ বা অংশ। [আ. মৌজআ]।

মৌজ

মৌজ [ mauja ] বি. ১. নেশাগ্রস্ত অবস্হা, নেশার ঘোর; ২. খেয়াল; ৩. আমেজ (মৌজ করে সিগারেট টানা)। [আ. মৌজ্]।

মৌ

মৌ [ mau ] বি. মধু। [সং. মধু > মউ]।

মৌক্তিক

মৌক্তিক [ mauktika ] বি. মুক্তা। [সং. মুক্তা + ইক]।

মৌখ

মৌখ [ maukha ] বিণ. মুখের বা মুখসম্বন্ধীয়। [সং. মুখ + অ]।

মোহ্যমান

মোহ্যমান [ mōhyamāna ] বিণ. মুহ্যমান -এর মার্জিত কিন্তু স্বল্পপ্রচলিত রূপ; মূল অর্থ অন্যের দ্বারা মোহাচ্ছন্ন। [সং. √ মুহ্ + ণিচ্ + মান]।

মোহাম্মদ

মোহাম্মদ, মোহম্মদ [ mōhāmmada, mōhammada ] বি. ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ। [আ. মোহাম্মদ]।

মোহানা

মোহানা [ mōhānā ] বি. ১. নদীর যে প্রশস্ত অংশ অন্য নদীতে বা সমুদ্রে মিলিত হয়েছে; ২. জলাশয়ের জল গমনা গমনের পথ বা মুখ। [হি. মুহানা-তু. সং. মুখ > মুহ + আনা]।

মোহা

মোহা [ mōhā ] (কাব্যে) ক্রি. মুগ্ধ বা মোহিত করা (‘মোহিলে মনপ্রাণ’: রবীন্দ্র)। [মোহ দ্র, নামধাতু]।

মোলায়েম

মোলায়েম [ mōlāẏēma ] (কথ্য). মোলাম বিণ. কোমল ও মসৃণ (মোলায়েম স্বরে কথা)। [আ. মুলাইম্]