ম্যাড়ম্যাড়
ম্যাড়ম্যাড় [ myāḍ়-myāḍ় ] বি. মালিন্যের বা অনুজ্জ্বলতার ভাব, ম্যাটম্যাট। [ধ্বন্যা.]। ম্যাড়মেড়ে বিণ. ১. ম্যাটমেটে; ২. মলিন।
মৌরসি পাট্টা
মৌরসি পাট্টা ১. খাজনার বিনিময়ে পুরুষানুক্রমে জমি ভোগ করার বন্দোবস্ত; ২. (আল.) চিরস্হায়ী অধিকার।