মোদ্দা

মোদ্দা [ mōddā ] অব্য কিন্তু. (মোদ্দা যাওয়া চাই-ই)। ☐ বিণ. আসল, প্রকৃত (মোদ্দা কথাটা কী?)। [আ. মুদ্দাআ]।

ম্যাডাম

ম্যাডাম [ myāḍāma ] বি. ১. ভদ্রমহিলা ২. ছাত্রছাত্রী কর্তৃক শিক্ষায়িত্রী বা অধ্যাপিকাকে সম্বোধন। [ইং. madam]।

ম্যানেজ করা

ম্যানেজ করা [ myānēja karā ] ক্রি. বি. ১. সুনিয়ন্ত্রিত ও সুপরিচালিত করা (সে একাই সব ম্যানেজ করে ফেলল); ২. কৌশলে কাজ হাসিল করা বা বাগানো (কলমটা কার কাছ থেকে ম্যানেজ করলে?)। [ইং. manage]।

ম্লায়মান

ম্লায়মান [ mlāẏa-māna ] বিণ. ম্লান বা বিষণ্ণ বা অন্ধকার হয়ে আসছে এমন (‘ম্লায়মান পথ’: রবীন্দ্র)। [সং. √ ম্লৈ + মান (শানচ্)]।

ম্লেচ্ছ

ম্লেচ্ছ [ mlēccha ] বি. ১. অনার্য জাতি; ২. যবন; ৩. বৈদেশিক জাতি; ৪. চণ্ডালাদি অন্ত্যজ শ্রেণি; ৫. অহিন্দু। ☐ বিণ. ১. অনার্যসুলভ; ২. যবনিক; ৩. পাপিষ্ঠ, কদাচারী। [সং. √ ম্লেচ্ছ্ + অ]। ম্লেচ্ছাচার বি. ১. ম্লেচ্ছের মতো আচরণ; ২. কদাচার। ম্লেচ্ছাচারী (-রিন্) বিণ. ম্লেচ্ছাচার বা কদাচার করে এমন।

ম্রিয়মাণ

ম্রিয়মাণ [ mriẏamāṇa ] বি. ১. (সং.) মরণাপন্ন; ২. (বাং.) কাতর, বিষাদগ্রস্ত (‘সংকটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ’: রবীন্দ্র)। [সং. √ মৃ + মান (শানচ্)]।

ম্যালেরিয়া

ম্যালেরিয়া [ myālēriẏā ] বি. নোফিলিস মশার কামড়ে সৃষ্ট কম্পজ্বরবিশেষ। [ইং. malaria]।

ম্রক্ষণ

ম্রক্ষণ [ mrakṣaṇa ] বি. ১. মাখা, লেপন; ২. মিশ্রণ। [সং. √ ম্রক্ষ্ + অন]।