মেস্তা

মেস্তা [ mēstā ] বি. একরকম পাটগাছ। [দেশি.]।

মৈ

মৈ [ mai ] মই এর বর্জি. বানানভেদ।

মোকাবিলা

মোকাবিলা [ mōkā-bilā ] বি. ১. সামনাসামনি বোঝাপড়া বা নিষ্পত্তি (পরিস্হিতির মোকাবিলা); ২. পরস্পরের শক্তিপরীক্ষার ফয়সালা (শত্রুর মোকাবিলা করা); ৩. মুখোমুখি হয়ে প্রতিরোধ (শত্রুর মোকাবিলা করা)। [আ. মুকাব্লা]।

মৈথুন

মৈথুন [ maithuna ] বি. রতিক্রিয়া, রমণ, স্ত্রী-পুরুষের যৌনসংসর্গ। [সং. মিথুন + অ]।

মৈনাক

মৈনাক [ maināka ] বি. পৌরাণিক পর্বতবিশেষ। [সং. মেনকা + অ]।

মোকররি

মোকররি [ mōkarari ] বিণ. নির্দিষ্ট খাজনার বিনিময়ে ভোগ করা হয় এমন (মোকররি স্বত্ব, মোকররি পত্তনি)। [আ. মুকর্রর্]।

মোকাম

মোকাম [ mōkāma ] বি. ১. বাসস্হান; ২. আড্ডা, আস্তানা; ৩. বাড়ি। [সং. মুকাম]।

মোঙ্গল

মোঙ্গল [ mōṅgala ] বি. ১. মধ্য এশিয়ার জাতিবিশেষ; মঙ্গোলিয়ার অধিবাসী; ২. ভারতীয় মোগলদের উত্সজাতি। [তু. ফা. মুগল]।

মোচক

মোচক [ mōcaka ] বিণ. আবরণ খুলে ফেলে এমন, উদ্ঘাটক। তু. উন্মোচক। [সং. √ মুচ্ + ণিচ্ + অক]।

মোচড়

মোচড় [ mōcaḍ় ] বি. ১. পাক, প্যাঁচ; ২. (আল.) বাগে পেয়ে চাপ দেওয়া (মোচড় দিয়ে টাকা আদায়)। [মুচড়া দ্র]।