ম্যাগাজিন

ম্যাগাজিন [ myāgājina ] বি. ১. সাময়িক পত্রিকা; ২. বারুদঘর; ৩. অস্ত্রভাণ্ডার। [ইং. magazine]।

ম্যাজিস্ট্রেট

ম্যাজিস্ট্রেট [ myājisṭrēṭa ] বি. মহকুমা বা জেলার ফৌজদারি বিচারক ও শাসনকর্তা। [ইং. magistrate]।

ম্যাজিক

ম্যাজিক [ myājika ] বি. ইন্দ্রজাল, ভেলকি, হাতের কৌশলে বা যান্ত্রিক কৌশলে দৃষ্টিবিভ্রম সৃষ্টির খেলা। [ইং. magic]।

মহোপকারী

মহোপকারী (-রিন্) বিণ. পরম উপকারী, অতি উপকারী।

মহোপকার

মহোপকার [ mahōpa-kāra ] বি. পরম বা বিরাট উপকার। [সং. মহত্ + উপকার]। মহোপকারী (-রিন্) বিণ. পরম উপকারী, অতি উপকারী।

মহৌষধি

মহৌষধি [ mahauṣadhi ] বি. ১. রাত্রিকালে দীপ্তিশীল তৃণলতাদি; ২. দূর্বা; ৩. উত্তম ভেষজগুণসম্পন্ন ফলপাকান্ত উদ্ভিদ। [সং. মহতী+ঔষধি]।

মহৌষধ

মহৌষধ [ mahauṣadha ] বি. ১. অব্যর্থ বা অত্যুত্কৃষ্ট ওষুধ; ২. রশুন। [সং. মহত্ + ঔষধ]।

মহোল্লাস

মহোল্লাস [ mahōllāsa ] বি. অতিশয় আনন্দ, মহানন্দ (‘মহা মহোল্লাসে জাগাইলে চরাচরা’: রবীন্দ্র) [সং. মহত্ + উল্লাস]।

মহোপাধ্যায়

মহোপাধ্যায় [ mahōpādhyāẏa ] বি. ১. (সংস্কৃত) পণ্ডিতের উপাধিবিশেষ; ২. (আল.) বড়ো পণ্ডিত। [সং. মহত্ + উপাধ্যায়]।

মহোতসব

মহোত্সব [ mahōt-saba ] বি. ১. আনন্দ উপভোগের বিরাট অনুষ্ঠান; ২. বৈষ্ণবদের সংকীর্তন ও ভোজের উত্সব, মচ্ছব। [সং. মহত্+ উত্সব]।