ম মারুত মারুত [ māruta ] বি. বাতাস, বায়ু। [সং. মরুত্ + অ]। মারুতি বি. পবননন্দন হনুমান। মলয়পবন, মলয়বায়ু, মারুত, মলয়নিল বি. মলয়পর্বত থেকে আগত বায়ু; বাতাস; দখিনা বাতাস।
ম মেট্রন মেট্রন [ mēṭrana ] বি. হাসপাতালের নার্সদের কর্ত্রী, প্রধান নার্স, মাতৃকা (স. প.) [ইং. matron]।
ম মেঠো মেঠো [ mēṭhō ] বিণ. ১. মাঠ-সম্বন্ধীয়, মাঠের (‘গোরুর গাড়িটি যায় মেঠো পথ দিয়ে’: জী. দা.)। [বাং. মাঠ + উয়া > ও]।