ম মূর্খ মূর্খ [ mūrkha ] বিণ. ১. বোকা, নির্বোধ, বুদ্ধিহীন; ২. অশিক্ষিত; ৩. অনভিজ্ঞ, অজ্ঞ। [সং. √ মূহ্ + খ]। স্ত্রী. মূর্খা। বি. মূর্খতা। মুর্খামি বি. বোকামি, মূর্খতা।
ম মূর্ছনা মূর্ছনা [ mūrchanā ] বি. ১. সংগীতের স্বরগ্রামের আরোহ বা অবরোহের ক্রম; ২. সুরের সুমধুর কম্পনবিশেষ; ৩. আয়ুর্বেদীয় ওষুধের সংস্কারবিশেষ। [সং. √ মুর্ছ + অন + আ]।
ম মূর্ত মূর্ত [ mūrta ] বিণ. ১. মূর্তিকার, আকার বা শরীর বা চেহারা ধারণ করেছে এমন; ২. সুস্পষ্টরূপে আত্মপ্রকাশ করেছে এমন; ৩. স্পষ্ট, প্রত্যক্ষ। [সং. √ মূর্ছ্ + ত]।
ম মূর্ধন্য মূর্ধন্য [ mūrdhanya ] বিণ. মূর্ধা বা মস্তক থেকে উচ্চারিত অর্থাত্ জিহ্বাগ্র তালুতে স্পৃষ্ট করে উচ্চারিত (মূর্ধন্য ধ্বনি)। ☐ বি. ওইভাবে উচ্চারিত বর্ণ অর্থাত্ ট ঠ ড ঢ ড় ঢ় [সং. মূর্ধন্ + য]।
ম মূর্বা মূর্বা [ mūrbā ] বি. গুল্মবিশেষ, যার ছাল দিয়ে ধনুকের ছিলা প্রস্তুত হয়। [সং. √ মূর্ব্ + অ + আ]।
ম মার্জিন মার্জিন [ mārjina ] বি. লেখার খাতা বই প্রভৃতির প্রতি পৃষ্ঠার দুই পাশের ফাঁকা জায়গা। [ইং. margin]।