ম মেডেল মেডেল [ mēḍēla ] বি. প্রশংসা বা বিজয়ের নিদর্শনস্বরূপ (প্রধানত ধাতুনির্মিত) পদকবিশেষ [ইং. medal]।
ম মেদুর মেদুর [ mēdura ] বিণ. ১. স্নিগ্ধ, কোমল ও মধুর; ২. চিক্কণ, মসৃণ; ৩. শ্যামল; ৪. ঘনভাবে আচ্ছন্ন (মেঘমেদুর আকাশ)। [সং. √ মিদ্ + উর]।
ম মেনকা মেনকা [ mēnakā ] বি. ১. হিমালয়-পত্নী ও গৌরী-জননী; ২. স্বর্গের অপ্সরাবিশেষ। [সং. √ মন্ + অক + আ]।
ম মেধ্য মেধ্য [ mēdhya ] বিণ. ১. যজ্ঞীয়, যজ্ঞের উপযুক্ত; ২. পবিত্র। [সং. √ মেধ্ + য]। তু. অমেধ্য = অপবিত্র।