মুদ্রণ

মুদ্রণ [ mudraṇa ] বি. ১. মুদ্রিত করা, নিমীলিত করা, নিমীলন; ২. ছাপানোর কাজ, ছাপার কাজ, printing, stamping; ৩. ছাপ, সিলমোহরের কাজ, sealing [সং. √ মুদ্রি + অন্য]। মুদ্রণপ্রমাদ বি. ছাপার ভুল।

মুনশিয়ানা

মুনশিয়ানা বি ১. দক্ষতা বা পটুতা; ২. পাণ্ডিত্য; ৩. লেখার কাজে পটুতা।

মুনশি

মুনশি [ munaśi ] বি. ১. কেরানি; ২. লেখক, লিপিকর; ৩. উর্দুশিক্ষক; ৪. বিদ্বান। [আ. মুন্শী]। মুনশিগিরি বি. মুনশির কাজ বা পেশা। মুনশিয়ানা বি ১. দক্ষতা বা পটুতা; ২. পাণ্ডিত্য; ৩. লেখার কাজে পটুতা। খাসমুনশি বি. নিজস্ব বা ব্যক্তিগত কেরানি; প্রাইভেট সেক্রেটারি।

মুদ্রিত

মুদ্রিত [ mudrita ] বিণ. ১. দাগ বা ছাল পড়েছে এমন (স্মৃতি পটে মুদ্রিত, দৃশ্যটি মনে চিরকালের মতো মুদ্রিত হয়ে আছে); ২. ছাপা হয়েছে এমন (সুমুদ্রিত গ্রন্থ); ৩. নিমীলিত (মুদ্রিত নয়ন)। [সং. মুদ্রা + ত]।

মুদ্রিকা

মুদ্রিকা [ mudrikā ] বি. ১. ধাতুনির্মিত টাকা-পয়সা ইত্যাদি; ২. ছাপ; ৩. ছাপ দেবার সিল। [সং. মুদ্রা + ক + আ]।

মুনস্টোন

মুনস্টোন [ muna-sṭōna ] বি. চন্দ্রকান্তমণি। [ইং. moonstone]।

মুনসেফ

মুনসেফ [ muna-sēpha ] বি. নিম্ন দেওয়ানি আদালতের বিচারক। [আ. মুন্সিফ্]। মুনসেফ-সংক্রান্ত বা মুনসেফের কাজ-সংক্রান্ত (মুনসেফি আদালত)।

মুনাফা

মুনাফা [ munāphā ] বি. লাভ, লভ্যাংশ। [আ. মুনাফা]।