ম মুণ্ডিত মুণ্ডিত [ muṇḍita ] বিণ. মুণ্ডন করা হয়েছে এমন (মুণ্ডিতমস্তক)। [সং. √ মুণ্ড্ + ত]। মুণ্ডিতকেশ বিণ. মাথা ন্যাড়া করা হয়েছে এমন।
ম মুতফরাক্কা মুতফরাক্কা [ muta-pharākkā ] বিণ. ১. বিবিধ; ২. নগণ্য। ☐ বি. বিশেষ উল্লেখের যোগ্য নয় এমন বিবিধ দ্রব্য। [আ. মুত্ফর্রিক্]।
ম মুতসুদ্দি মুতসুদ্দি [ muta-suddi ] বি. ১. ভারপ্রাপ্ত কর্মচারী; ২. ভারপ্রাপ্ত কেরানি; ৩. প্রতিনিধি। [আ. মুত্সদ্দী]।
ম মুদি মুদি [ mudi ] বি. চালের ডাল তেল প্রভৃতি বিক্রেতা। [হি. মোদী]। মুদিখানা বি. মুদির দোকান। [হি. মোদী + ফা. খানা]