মুঞ্জরা

মুঞ্জরা [ muñjarā ] ক্রি. (কাব্যে) পুষ্পিত বা মুকুলিত হওয়া (‘হৃদয়কুঞ্জবনে মুঞ্জরিল মধুর শেফালিকা’: রবীন্দ্র)। [সং. মুঞ্জর + বাং. আ (নামধাতু)]। মুঞ্জরিত বিণ. পুষ্পিত, মুকুলিত।

মুজদা

মুজদা [ mujadā ] বি. খুশির খবর (‘মুজদা এনেছে, সুখে ডগমগ’: নজরুল) [ফা. মুজ্দহ্]।

মুজরা

মুজরা [ mujarā ] (কথ্য) মুজরো বি. ১. নাচগানের অনুশীলন বা প্রতিযোগিতা (নাচের মুজরো হবে); ২. প্রাপ্য টাকা থেকে ছাড়; ৩. নাচগানের পারিশ্রমিক। [আ. মুজ্রা]।

মুঞি

মুঞি [ muñi ] সর্ব. (প্রা. বাং. ও ব্রজ.) আমি। [মুই দ্র]।

মুঝে

মুঝে [ mujhē ] সর্ব. (বৈ. সা.) আমাকে। [< সং. মহ্যম্; অস্মদ্ শব্দের ৪র্থীর ১ বচনে]

মুজরিম

মুজরিম [ mujarima ] বি. ১. পাপী; ২. অপরাধী, আসামি। [আ. মুজ্রিম]।

মুঞ্জ

মুঞ্জ বি. তৃণবিশেষ, মুজঘাস [সং. √ মুঞ্জ্ + অ]।

মুড়কি

মুড়কি [ muḍ়ki ] বি. গু়ড় বা চিনির রসে জারিত খই। [দেশি]।

মুণ্ডন

মুণ্ডন [ muṇḍana ] বি. ১. (মাথার) চুল ক্ষৌর করা, মুড়ানো, ন্যাড়া করা; ২. (গাছপালার অগ্রভাগ ছাঁটা বা ডালপালা ছাঁটা)। [সং. √ মুণ্ড্ + অন]।