মুন্ডা

মুন্ডা [ munḍā ] বি. পূর্ব-ভারতের জনজাতিবিশেষ। মুন্ডারি বি. মুন্ডা জনজাতির ভাষা।

মুনাসিব

মুনাসিব [ munā-siba ] বিণ. পছন্দসই, মনোমতো (কাজটা মোটেই তাঁর মুনাসিব হয়নি)। [আ. মুনাসিব]।

মুনি

মুনি [ muni ] বি. ঋষি, তপস্বী, যোগী। [সং. √ মন্ + ই]।

মুনিব

মুনিব [ muniba ] মনিব এর. বিকৃত রূপ।

মুনিম

মুনিম [ munima ] বিণ. ১. বদান্য, উদার; ২. দানশীল। [আ. মুন্ঈম্]।

মুনিয়া

মুনিয়া [ muniẏā ] বি. নানা রঙের ছোট পাখিবিশেষ। [দেশি.]।

মুনিশ

মুনিশ [ muniśa ] বি. ১. মজুর; ২. মানুষ। [> সং. মনুষ্য.]।

মুফতে

মুফতে ক্রি-বিণ. বিনামূল্যে, মাগনা (ওটা মুফতেই পেয়ে গেলে)।

মুফত

মুফত [ muphata ] বিণ. অব্য. মাগনা, বিনামূল্যে। [আ. মুফ্ত্]। মুফতে ক্রি-বিণ. বিনামূল্যে, মাগনা (ওটা মুফতেই পেয়ে গেলে)।