মারবেল

মারবেল [ māra-bēla ] বি. ১. মর্মর প্রস্তর (মারবেলের প্রাসাদ); ২. পাথরের কাচ প্রভৃতি তৈরি খেলবার ছোটো গোল গুটিকাবিশেষ, গুলি। [ইং. marmalade]।

মারাত্মক

মারাত্মক [ mārātmaka ] বিণ. ১. সাংঘাতিক (মারাত্মক বিপদ); ২. জীবননাশক, প্রাণঘাতী (মারাত্মক রোগ, মারাত্মক অস্ত্র)। [সং. মার + আত্মন্ + ক]।

মারি

মারি [ māri ] বি. ১. মড়ক, সংক্রামক রোগাদিহেতু ব্যাপক লোকক্ষয়; ২. বসন্তরোগ। [সং. √ মৃ + ণিচ্ + ই]। মারিগুটিকা বি. বসন্তরোগের গুটি বা ব্রণ।

মার্কিন

মার্কিন [ mārkina ] বি. ১. (কলে তৈরী) মোটা সুতিকাপড়বিশেষ; ২. আমেরিকা যুক্তরাষ্ট্র (মার্কিনমুলুক); ৩. আমেরিকার অধিবাসী। ☐ বিণ. আমেরিকা যুক্তরাষ্ট্র-সম্বন্ধীয় (মার্কিন রীতি)। [< ইং. American। ] মার্কিনি বিণ. আমেরিকা যুক্তরাষ্ট্র-সম্বন্ধীয়।

মার্কিনি

মার্কিনি বিণ. আমেরিকা যুক্তরাষ্ট্র-সম্বন্ধীয়।

মার্তণ্ড

মার্তণ্ড [ mārtaṇḍa ] বি. সূর্য। [সং. মৃতণ্ড + অ]।

মার্ডার

মার্ডার [ mārḍāra ] বি. খুন, হত্যা (মার্ডার কেস)। [ইং. murder]।

মার্শাল

মার্শাল [ mārśāla ] বি. সেনাবাহিনীর প্রধানবিশেষ (এয়ারমার্শাল, ফিল্ডমার্শাল)। [ইং. marshall]।

মার্দব

মার্দব [ mārdaba ] বি. মৃদুতা, কোমলতা। [সং. মৃদু + অ]।