মামড়ি

মামড়ি [ māmaḍ়i ] বি. ১. ক্ষত সেরে আসবার সময় তার উপর শুকনো চামড়ার যে আবরণ পড়ে; ২. (বিরল) নাকের ময়লা। [দেশি]।

মামদো

মামদো [ māmadō ] বি. প্রেতযোনিতে পরিণত মুসোলমান (‘পীরের কাছে মামদোবাজি’)। ☐ বিণ. মোহাম্মদীয়, মুসলমান (মামদো ভূত)। [আ. মোহাম্মদ + বাং. ঈয় = মোহাম্মদীয়-তু. মামুদ + ঈয়]। মামদোবাজি বি. ইয়ারকি, ফাজলামি।

মামলা

মামলা [ māmalā ] বি. ১. কোনো বিষয় নিষ্পত্তির জন্য আদালতে অভিযোগ ও তার বিচার, মোকদ্দমা; ২. ব্যাপার, বিষয় (সে তো মাত্র দুঘণ্টার মামলা)। [আ. মুআম্লা]।

মামুলি

মামুলি [ māmuli ] বিণ. ১. গতানুগতিক (মামুলি ধরন); ২. চিরাচরিত, চিরকালে (মামুলি কাহিনি, মামুলি স্বত্ব); ৩. সাদামাটা, আতি সাধারণ, অকিঞ্চিত্কর (মামুলি ব্যবস্হা)। [আ. মআমুলী]।

মায়ূর

মায়ূর [ māẏūra ] বিণ. ময়ূরসম্বন্ধীয়; ময়ূরের। [সং. ময়ূর + অ]।

মারকত

মারকত [ māra-kata ] বিণ. মরকতসম্বন্ধীয়। [সং. মরকত + অ]।

মারফতদার

মারফতদার বি. মধ্যস্হ, যার মারফত দেওয়া পাওয়া বা পাঠানো হয়।

মারফত

মারফত [ māra-phata ] অব্য. অনু. মধ্যস্হতায় (চিঠিটা আমার মারফত পাঠানো হয়েছিল) [আ. মঅরফত্]। মারফতদার বি. মধ্যস্হ, যার মারফত দেওয়া পাওয়া বা পাঠানো হয়।

মারপ্যাঁচ

মারপ্যাঁচ [ mārapyān̐ca ] বি. ১. কূটকৌশল, জটিল কায়দা (ব্যাবসার মারপ্যাঁচ সে কিছুই জানে না, কথার মারপ্যাঁচ); ২. ফাঁদ। [বাং. মার৩ + প্যাঁচ]।