মাপক

মাপক বিণ. পরিমাপ বা ওজন করে এমন।

মাপন

মাপন [ māpana ] বি. ১. পরিমাপ করা; ২. ওজন বা তৌল করা। [সং. √ মাপি (√ মা + ণিচ্) + অন]। মাপক বিণ. পরিমাপ বা ওজন করে এমন।

মাফলার

মাফলার [ māphalāra ] বি. শীতের সময় কানগলায় জড়াবার লম্বা ও অপ্রশস্ত চাদরবিশেষ, কম্ফর্টার। [ইং. muffer]।

মাফিক

মাফিক [ māphika ] বিণ. (সচ. সমাসে পরপদে) অনুযায়ী (নিয়মমাফিক)। [আ. মুআফিক]।

মামার জোর

মামার জোর (ব্যাঙ্গে) বি. মুরুব্বির জোর, খুঁটির জোর, প্রভাবশালী ব্যক্তির সহায়তার ভরসা।

মামা

মামা [ māmā ] বি. মায়ের ভাই বা তত্স্হানীয় ব্যক্তি, মাতুল। [সং. মামক]। মামি বি. (স্ত্রী.) মামার পত্নী। মামাতো বিণ. নিজের অথবা পতি বা পত্নীর মামার সন্তানরূপে সম্পর্কবদ্ধ (মামাতো ভাই)। মামার জোর (ব্যাঙ্গে) বি. মুরুব্বির জোর, খুঁটির জোর, প্রভাবশালী ব্যক্তির সহায়তার ভরসা। মামাশ্বশুর বি. পতি বা পত্নীর মামা। মামিশাশুড়ি বি. মামাশ্বশুরের স্ত্রী।

মামাতো

মামাতো বিণ. নিজের অথবা পতি বা পত্নীর মামার সন্তানরূপে সম্পর্কবদ্ধ (মামাতো ভাই)।

মামি

মামি বি. (স্ত্রী.) মামার পত্নী। মমি, মামি [ mami, māmi ] বি. প্রাচীন মিশরে গন্ধদ্রব্যদি লেপনের দ্বারা সংরক্ষিত মৃতদেহ। [ইং. mummy]।