ম মানিক মানিক [ mānika ] বি. ১. মাণিক্য, চুনি; ২. মূল্যবান রত্ন; ৩. স্নেহপাত্রকে আদরের সম্বোধনবিশেষ। [সং. মাণিক্য]। মানিকজোড় বি. ১. বকজাতীয় বড়ো পাখিবিশেষ; ২. (ব্যঙ্গে) দুজন অন্তরঙ্গ এবং সর্বদা একসঙ্গে থাকে বা চলাফেরা করে এমন লোক।
ম মানিকজোড় মানিকজোড় বি. ১. বকজাতীয় বড়ো পাখিবিশেষ; ২. (ব্যঙ্গে) দুজন অন্তরঙ্গ এবং সর্বদা একসঙ্গে থাকে বা চলাফেরা করে এমন লোক।
ম মানিনী মানিনী [ māninī ] বিণ. (স্ত্রী.) ১. মান্যা, সম্মানার্হা; ২. গর্বিণী, অভিমানিনী; ৩. প্রণয়কোপবতী।
ম মানিব্যাগ মানিব্যাগ [ māni-byāga ] বি. টাকাপয়সা রাখার উপযোগী এবং সচ. পকেটে থাকে এমন ছোটো ব্যাগ। [ইং. money bag]।
ম মানী মানী [ mānī ] (-নিন্) বিণ. ১. মান্য, সম্মানার্হ (মানী লোকের মানরক্ষা); ২. অভিমানী, গর্বী। [সং. মান + ইন্]।
ম মান্ধাতা মান্ধাতা [ māndhātā ] (-তৃ) বি. সূর্যবংশের অতিপ্রাচীন (পৌরাণিক) রাজাবিশেষ। [সং. মাম্ + √ ধে + তৃ]। মান্ধাতার আমল (আল.) অতি প্রাচীন কাল।