ম মালতী মালতী [ mālatī ] বি. ১. সুগন্ধ সাদা ফুলবিশেষ বা তার লতা, জাতিপুষ্প, চামেলিফুল; ২. সংস্কৃত ছন্দবিশেষ। [সং. মা + √ লত + ঈ]।
ম মালঞ্চ মালঞ্চ [ mālañca ] বি. ফুলের বাগান (‘মালঞ্চের মধ্যভাগে বসিল ভামিনী’: দে. সে)। [সং. মালা-মঞ্চ]।
ম মালপোয়া মালপোয়া, [ mālapōẏā, ] কথ্য. মালপো বি. চালের গুঁড়ো বা ময়দা দিয়ে লুচির মতো ভাজা এবং চিনির রসে দেওয়া মিষ্টি খাবারবিশেষ। [দেশি.]।
ম মালব মালব [ mālaba ] বি. ১. মধ্যভারতের দেশবিশেষ, মালোয়া; ২. সংগীতের রাগবিশেষ। [সং. মাল + √ বা + অ]। মালবকৌশিক বি. মালকোশ রাগ।
ম মালশি মালশি [ mālaśi ] বি. ছোট মালশা। [বাং. মালশা + ই]। মালশ্রী, [ mālaśrī, ] (কথ্য) মালশি বি. 1 সংগীতের রাগিণীবিশেষ; 2 শ্যামাসংগীতবিশেষ। [সং. মালশ্রী]।