মাধবী

মাধবী [ mādhabī ] বি. স্ত্রী. ১. চিরহরিত্ লতাবিশেষ; ২. মাধবের পত্নী বিণ. বৈশাখী (‘তোমায় দেখছি মাধবী রাতে’: রবীন্দ্র)। [সং মাধব + ঈ]। মাধবীকুঞ্জ বি. মাধবীলতায় সমাচ্ছন্ন স্হান। মাধবীলতা বি মাধবী গাছের লতানো ডা়ল।

মাথাল

মাথাল [ māthāla ] বি. ঘাস-পাতা দিয়ে তৈরী ছাতাবিশেষ, টোকা। [বাং মাথা + লং]।

মাথুর

মাথুর [ māthura ] বিণ. মথুরাসম্বন্ধীয়। বি ১. কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলে ব্রজবাসীদের মনে যে বিরহতাপ জাগে তা অবলম্বন করে রচিত গীতিকবিতা; ২. আল. বিরহ (‘সহে না দুর্বহ এই নিঃসঙ্গ মাথুর’: বিষ্ণু); ৩. কৃষ্ণের মথুরা-লীলা। [সং মথুরা + অ]।

মাথি

মাথি [ māthi ] বি. তাল-নারকেল-খেজুর-আনারসাদি গাছের কাণ্ডর ভিতরস্হ ভক্ষণীয় কোমল অংশবিশেষ [বাং. মাথা > মাথ + ই]।

মাদল

মাদল [ mādala ] বি. ঢোলের মতো বাদ্যযন্ত্রবিশেষ। [সং মর্দল]।

মাদার

মাদার [ mādāra ] বি. লকুচ ফল বা তার গাছ মন্দার গাছ বা তার ফল [সং মন্দার]।

মাদারির খেল

মাদারির খেল [ mādārira khēla ] বি. ভেলকি বা ওইজাতীয় খেলা [দেশি]।

মাদি

মাদি [ mādi ] বিণ. মনুষ্যতর প্রাণী সম্বন্ধে স্ত্রীজাতীয় মাদি কুকুর। [ফা. মাদহ্ মাদীন্]।