ম মাদ্রাজি মাদ্রাজি [ mādrāji ] বিণ. ১. মাদ্রাজসম্বন্ধীয় মাদ্রাজী ঝাল; ২. মাদ্রাজে তৈরী বা উত্পন্ন মাদ্রাজি কাপড় বি. মাদ্রাজের অধিবাসী [বাং. মাদ্রাজ + ই]।
ম মাধুকরী মাধুকরী [ mādhu-karī ] বি ১. মধুকর বা মৌমাছি যেমন ফুলে ফুলে মধু সংগ্রহ করে তেমনি দ্বারে দ্বারে ভিক্ষা; ২. মধুকর বৃত্তি; ৩. অন্তত পাঁচটি বিভিন্ন গৃহ থেকে সংগৃহীত ভিক্ষা। [সং মধুকর + অ + ই]।
ম মাধুর্য মাধুর্য [ mādhurya ] বি. ১. মাধুরী, মধুরতা মনোহারিতা, সৌন্দর্য; ২. (অল.) কাব্যের যে গুণে পাঠক বা শ্রোতার হৃদয় দ্রবীভূত হয়। [সং মধুর + য]। মধুরতা, মধুরত্ব, মধুরিমা, মাধুরী, মাধুর্য বি. ১. অতিশয় মিষ্টতা; ২. লাবণ্য।
ম মাধ্ব মাধ্ব [ mādhba ] বিণ. বৈষ্ণাবাচার্য মধ্বচার্য কর্তৃক প্রতিষ্ঠিত বৈষ্ণব সম্প্রদায়। [সং মধ্ব + অ]।
ম মাধ্যমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা [ mādhyamika śikṣā ] প্রাথমিক স্কুলশিক্ষা ও কলেজীয় শিক্ষার মধ্যবর্তী মানের শিক্ষা, সাধারণভাবে পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষা, secondary education