মাতুলী

মাতুলানী, মাতুলী বি. (স্ত্রী.) মাতুলের পত্নী, মামি।

মাতুলানী

মাতুলানী, মাতুলী বি. (স্ত্রী.) মাতুলের পত্নী, মামি।

মাতুল

মাতুল [ mātula ] বি. মামা। [সং. মাতৃ + উল]। মাতুলানী, মাতুলী বি. (স্ত্রী.) মাতুলের পত্নী, মামি। মাতুলকন্যা, মাতুলপুত্রী বি. মামাতো বোন। মাতুলপুত্র বি. মামাতো ভাই। মাতুলালয় বি. মামার বাড়ি।

মাত্র

মাত্র [ mātra ] বি. ১. পরিমাণ; ২. অবধারণ (মাত্র দুদিন দেরি); ৩. সাকল্য, তত্সমূহ। ☐ (বাং.) বিণ. ১. পরিমিত (ক্ষণমাত্র, দু-সের মাত্র); ২. শুধু, কেবল (মাত্র একটা, মাত্র এক ছেলে)। ☐ ক্রি-বিণ. (বাং.) সঙ্গে দেখামাত্র, যাওয়ামাত্র)। ☐ অব্য. প্রত্যেক (মনুষ্যমাত্রেই)। [সং. √ মা + ত্র]।

মাতোয়ালি

মাতোয়ালি [ mātōẏāli ] বি. মুসলমানদের ধর্মার্থে বা লোকসেবার্থে প্রদত্ত অর্থাদির বা সম্পত্তির তত্ত্বাবধায়ক। [আ. মুত্বল্লি]।

মাথট

মাথট [ māthaṭa ] বি. মাথা-পিছু ধার্য কর বা চাঁদা। [< বাং. মাথা তু. হি. মাথৌট]।