মহামান্য

মহামান্য বিণ. অত্যন্ত মাননীয় বা সম্মানের পাত্র।

মহামানী

মহামানী (-নিন্) বিণ. অতি গৌরবযুক্ত বা মান্য।

মহামানব

মহামানব বি. সমগ্র মনুষ্যজাতি (‘মহামানবের সাগরতীরে’: রবীন্দ্র)।

মহামাত্র

মহামাত্র বি. 1 প্রধান মন্ত্রী; 2 ধনাঢ্য ব্যক্তি; 3 মাহুত। [সং. মহতী + মাত্রা (মান, চিত্ত)]।

মহামাত্য

মহামাত্য বি. প্রধান অমাত্য বা মন্ত্রী; প্রাচীন ভারতের প্রধান মন্ত্রী বা অমাত্য।

মহামহোপাধ্যায়

মহামহোপাধ্যায় বি. বিশিষ্ট সংস্কৃতজ্ঞ পণ্ডিতদের সরকার-প্রদত্ত উপাধিবিশেষ।

মহামহিমান্বিত

মহামহিম, মহামহিমান্বিত বিণ. 1 অতিশয় মহিমাপূর্ণ, সুমহান; 2 ভূস্বামী, উচ্চপদাধিকারী সরকারি কর্মচারী প্রভৃতির নামের পূর্বে প্রযোজ্য সম্মানসূচক বিশেষণ।

মহামহিম

মহামহিম, মহামহিমান্বিত বিণ. 1 অতিশয় মহিমাপূর্ণ, সুমহান; 2 ভূস্বামী, উচ্চপদাধিকারী সরকারি কর্মচারী প্রভৃতির নামের পূর্বে প্রযোজ্য সম্মানসূচক বিশেষণ।

মহামনা

মহামতি, মহামনা (-নস্) বিণ. মহানুভব, মহাত্মা।