মহাযজ্ঞ

মহাযজ্ঞ বি. বেদপাঠ অগ্নিহোত্র তর্পন অতিথিসেবা এবং জীবগণকে খাদ্যদান-এই পাঁচরকম সত্কর্ম।

মহামোহ

মহামোহ বি. বিষয়বাসনরূপ অজ্ঞানতা।

মহামূল্য

মহামূল্য বিণ. অত্যন্ত দামি, অতি মূল্যবান (মহামূল্য রত্ন)।

মহামুনি

মহামুনি বি. 1 শ্রেষ্ঠ মুনি; 2 বুদ্ধদেব।

মহামারী

মহামারী বি. মড়ক, সংক্রামক রোগহেতু ব্যাপক মৃত্যু (কলেরার মহামারী আকার ধারণ)।

মহামার

মহামার বিণ. অতি দৌরাত্ম্যকারী (‘মোর দেশে পরদল আইল মহামার’: বি. গু.)। ☐ বি. 1 উপদ্রব বা দৌরাত্ম্য; 2 ভীষণ আক্রমণ বা যুদ্ধ; 3 ব্যাপক হত্যাকাণ্ড; 4 মহাবিপদ।

মহামায়া

মহামায়া বি. 1 অবিদ্যা; 2 প্রকৃতি; 3 দুর্গা, ভগবতী, আদ্যাশক্তি।