মহামতি

মহামতি, মহামনা (-নস্) বিণ. মহানুভব, মহাত্মা।

মহামণ্ডল

মহামণ্ডল বি. 1 রাষ্ট্রাধ্যক্ষ; 2 (বাং.) প্রধান মোড়ল (‘আমি মহামণ্ডল, আমার আগে তোলা’: ক. ক.); 3 (বাং.) অতি বৃহত্ সমবায় বা সংঘ।

মহাভূজ

মহাভূজ বিণ 1 দীর্ঘ ও শক্তিশালী বাহুযুক্ত; 2 অতি শক্তিশালী, মহাবল।

মহাভারত

মহাভারত বি. 1 বেদব্যাস রচিত কুরুপাণ্ডবের কাহিনি সংবলিত মহাকাব্য; 2 (আল.) অতি বিস্তৃত কাহিনি বা গল্প (মহাভারত ফেঁদে বসা)।

মহাভাব

মহাভাব বি. প্রেম ভক্তি প্রভৃতির চরম অবস্হা (‘মহাভাবস্বরূপা শ্রীরাধাঠাকুরাণী’: চৈ. চ.)।

মহাভাগ

মহাভাগ বি. বিণ. পরম সৌভাগ্যবান; দয়া প্রেম ইত্যাদি সদ্গুণশালী।

মহাব্রাহ্মণ

মহাব্রাহ্মণ বি. শ্মশানক্রিয়া-সম্পাদনকারী বা নিকৃষ্ট ব্রাহ্মণ।

মহাব্যোম

মহাব্যোম বি. মহাকাশ; মহাবিশ্ব; নভোমণ্ডল।